কলকাতা: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন করে জট তৈরি হয়েছে। মণ্ডপ ও তার আশপাশে বসানো ৩২টি CCTV ক্যামেরার মধ্যে ১৬টির ফুটেজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। ফলে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছিল, ভিড়ের মধ্যে আতঙ্ক কীভাবে ছড়িয়ে পড়েছিল এবং কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তকারীদের […]